বন্ধুরা সব


তোমরা কি বন্ধু?

তোমাদের কি রোজ কথা হয়?

কই না তো!

বন্ধুরা তো হার থেকে খুলে চারিদিক ছড়িয়ে পড়া মুক্ত দানার মত। 

কুছ না কহো, কুছ ভী না কহো...

Wind chime এর হালকা দোলায় বন্ধু, বই এর পাতায় বন্ধু, প্রেসার কুকার এর তীব্র হুইসেল এও বন্ধু। 

আজ যখন দরজা টা আলতো করে খুললাম, Vidya র দেওয়া wind chime টিতে শিহরণ জাগলো, টুংটাং metallic শব্দ kicked a cloud of dust in my memory lane. চারিদিকে বন্ধুদের গিফ্ট গুলি ছড়িয়ে থাকে - রোজ ভাবি লিখে রাখি। নানা কারণে হয়ে ওঠে না। আজ wind chime টা দুলে উঠতেই রীতিমতো জিদ করে গবোর্ড এ বাংলা (ভারত) অ্যাড করে শুরু করে ফেললাম! শেষ ঠিক হয়ে যাবে, শুরু করতেই ধাক্কা লাগে।

এমনি বসবো কেনো, একটু লাঞ্চ এর ব্যবস্থা করেই বসি এই বলে তিন লিটার এর লাল প্রেসার কুকার টায় তাড়াহুড়ো করে তুর ডাল, quinoa চাপাতেই প্রথমে মনে হলো শর্বরীর কথা - ও চোখ রাঙিয়ে যেন দেখছে ঢাকনার হুইসেল দিয়ে জল পাস করার কুইক চেক করেছি তো?

অসম্ভব sincere আর bright twin sisters - শর্বরী, পূর্বাশা - দুই বোন ক্লাস এর দুই সেকশন এ ফার্স্ট গার্ল, but not just confined to rote learning. ওদের দেখে অবাক হতাম - literature, sports, Science Talent Test - they aced all with ease! Little wonder, Sarbari was class monitor and a strict one too - stickler for norms, hence synonymous with "চোখ রাঙানো"!

তা স্কুল শেষ হয়ে গেছে প্রায় ৩০ বছর - এক বার ই দেখা হয়েছে এর মধ্যে, কিন্তু আজকাল কি আর প্রিয় বন্ধুর সঙ্গে যোগাোগ রাখার জন্য দেখা করতে লাগে? Some time in 2018 I was preparing an usual dinner when my pressure cooker's lid flew up in the air, spewing and spraying boiling chicken curry all over the kitchen ceiling and shelves that could've fatally injured me if by sheer luck (in my eyes, divine intervention) I hadn't stepped out less than a minute before. When I narrated this, Sarbari suggested a quick safety check so I don't ever get hurt - জল টা হুইসেল এর প্যাসেজ দিয়ে পাস করছে কি না রানিং ওয়াটার এর নীচে রেখে চেক করে নিবি everytime you use it. 

I do, and remember her every instance I do!

Sandip had a more expensive proposition - get an InstaPot. I did. Now you know how often they visit my world.

আর? চোখ ফেরালাম। সোফায় বসেই লিখতে লিখতে সামনে তাকাই টিভির নীচে Besta স্টোরেজ এর চৌকো কাঁচের পাল্লা দিয়ে। 

ওই যে রুবণ দির দেওয়া multi-coloured bangles আর Dokra Art shelf এ রাখা আছে, they announce our bond unequivocally. She lovingly wraps her gifts in her handmade "বটুয়া" - too precious to abandon - তাই তাদের স্থান ও আমার রোজ ব্যবহার করা আইটেম গুলি র মধ্যে।

রুবণ দি তো মাত্র একজন আউট অফ a close-knit হিমসুখী টীম। The mug, dazzling with gorgeous হিমসুখী (Himsukhis) smiling ear to ear - silently glowers at me from the rack if I dare to ignore them for a moment.

চোখ সরাই। Bangles গুলোর পাশে চোখে পড়ে ছোট্ট এক জোড়া পেতল এর ঘোড়া আর ষাঁড় - what a quirky combo, quietly yet consistently reminding me of my মিষ্টি বাঙালী কলিগ সুদীপ্তা! জানুয়ারি মাসে কলকাতা থেকে ঘুরে আসার সময় বলরাম মল্লিক এর  জলভরা, বেকড রসগোল্লার সাথে এদের ও প্রাপ্তি হল। মানে ওই inanimate প্রাণী দুটো র সাথে শুধু মিষ্টি মেয়েটি নয়, কলকাতার আইকনিক মিষ্টি আস্বাদ ও মিশে আছে। তার পাশে Kaziranga থেকে আনা কাঠ এর এক শিং ওয়ালা গন্ডারটি - টীম এর ছোট্ট মেয়েটি, Divya (her mom named her after Divya Bharti), আমার জন্য এসপেশালি এনেছিল wrapped in a cute gift bag. Divya র কথাই যখন হচ্ছে, মন ছুটল Cattai National Park. ওখানে walk করতে করতে আর ক্যাঙ্গারু দেখতে দেখতে একটা miniscule হলুদ ঘাস ফুল দিয়ে আবদার করে বলেছিল Divya ফুলটা রেখে দিতে। ওর কথা ফেলিনি। যত্ন করে গণেশ এর চরণে রেখেছি, albeit long-wilted. সেখানেই আবার সঙ্ঘশ্রী দি র দেওয়া সিলভার ইএরিংস আর সোমা র লন্ডন থেকে আনা beads এর wristlet ও রয়েছে - therefore...

মন কে ডেকে আমি আবার Besta র কাছে। 

সোনালী Harry Potter keychain দিয়েছিল - thoughtful gift given our obsession with the chartbuster. অনেকদিন Harry Potter corner এ বই আর পোস্টার এর সাথে ময়ূখ এর দেওয়া Harry Potter figurine এর পাশে keychain টা ছিল। ঘর এর জিনিসপত্র reaarange করার পর ওটা Besta র মধ্যে রেখেছি সোহিনী আর দেওয়া কিউট sheep keychain এর সঙ্গে। সোহিনী একটা flowery light ও গিফ্ট এনেছিল Ireland থেকে। ঠাকুর এর সিংহাসন এর পাশ দিয়ে সাজানো ছিল। এখন ফুল গুলো তার থেকে কেটে সব ফটোর পায়ে লাগিয়ে রেখেছি। দু বেলা পুজো করার সময় ঝলমল করে statuesque বন্ধুটি।


সোফায় বসেই মন টা কত গুলো জায়গা যে ঘুরে এলো। প্রেসার কুকার ও মন এর সাথে রেস এ পারে না। একটা সিটি উঠল মোটে এতক্ষনে।


বন্ডস অফ বন্ধুত্ব কেমন entwined with each other like the labyrinthine memory lanes in Camazotz - binding otherwise unrelated people in a single thread, my thread. 


Besta র গায়ে লেগে তাল গাছের মতো দাড়িয়ে Billy Bookcase। অনেক আগে কেনা, তখনও নাম বদলে Oxemberg হয়নি। Bhawna র ভালবাসা ওই বুককেস এর কোনায় নীরবে অনেক কথা বলে। নজর কাড়ে তার রবিন ব্লু এর ওপর শকিং পিংক ময়ূর জোড়া - রাজস্থানি কারুকার্য আর কালচার এর বার্তা বহন করে. Covid brutally snatched away a large share of her life, but her contagious laughter, relentless effort to keep her little Prince happy, indefatigable work at office to keep her সংসার afloat - সব গল্পই ঐ ব্যাগ এর খোলে।

বই থাকবে আর সুকুর টাচ থাকবে না, তা আবার হয় কখনো?ও কুরিয়ার করে পাঠিয়েছিল Uncle Tom's Cabin, Wonder! I wonder what else that bookworm can think of as a gift! ❤️ 


রান্না করায় ইন্টারেস্ট আমার এক্সাক্টলি কতটা সবাই জানে, তবু রান্নাঘর এ যাওয়া আসা অনবরত। 

রান্নাঘরেই ফ্রিজ। সবার মত আমার টি ও নানান রঙ এর ম্যাগনেট মাখা। হিমসুখ প্রিন্ট সেখানে বাঘ এর চোখ এর মত glisten করছে কারণ টাইগার sanctuary থেকে বুদাপেস্ট - সব কোন থেকে হিমসুখীরা আমার জন্য তাদের ভালোলাগা টুকু এনেছে। এগুলো কি শুধুই ম্যাগনেট? না গো না - বন্ধুত্বের হাতছানি, আকর্ষণ!


শুধু জিনিস নয়, কিছু কথা কেমন যেন চিরকাল কানে বাজে। ফ্রিজ এর থেকে পেঁয়াজ বার করতে গিয়ে নীতিকার হাসি মুখ টা ভেসে এলো। নতুন বউ নীতিকা কে নিয়ে আসার আগেই অঙ্কুর একটু লাজুক হাসি হেসে would-be বউ র বানানো সুস্বাদু gajar-ka-halwa নিয়ে এসেছিল। নীতিক আসতেই আমরা ওদের ডাকলাম। রান্নাঘরে আমরা দুই বউ-cum-বন্ধু গল্পও করতে করতে salad বানাচ্ছি; আমি বাইরের খোলা টা ফেলে দিচ্ছি দেখে বলল - mai bhi aise hi karti hu; ব্যস পেঁয়াজ এর পরতে পরতে আজ ও সেই কথা লেগে। Yogesh, আর এক বন্ধু, restaurant এর পেঁয়াজ নাকি খাবে না - they don't wash them! I can't forget them - পেঁয়াজ কার সংসারে রোজ লাগে না? 

কিচেনে মাইক্রোওয়েভ এর পাশেই আবার সংঘ র দেওয়া মস্ত একটা Wheels and Barrow র ফ্রুট বাউল আর ওর জা, টিয়া, র গিফ্ট টার্কিশ কাজ করা বাটি টা বসে আছে। ঠাকুর কে ফল নিবেদন করে ওতেই রাখি কি না তাই সহজ এ ভোলার উপায় কই। টিয়া দারুন ৪টে কাপ এর সেট ও এনেছিল সেইবার  - সাদা র ওপর কালো দিয়ে মিউজিক্যাল নোটস আঁকা  🎵- রোজ সকাল ওই থেকেই চা খাই, ফলে... 

রান্নাঘরেই এত্ত। একটু বেরোই।

দু পা দূরেই টিভির পাশে রাখা প্ল্যান্ট স্ট্যান্ড এর নীচের তাকে রাখা ব্লুইশ গ্লাস goblet; Goblet of Fire মাথায় রেখে সল্ট ক্রিস্টাল ভরে সাজিয়েছি - সংঘ খুব খুশি দেখে যে ওর গিফ্ট টার thoughtful ইউজ হয়েছে।

সংঘ Sarovar এর বন্ধু, নেহা জিষ্ণুর বন্ধুর মা - দুজন completely unrelated। কিন্তু দুজন এর গিফ্ট পাশাপাশি বসে ওই টিভি ওর পাশে প্ল্যান্ট স্ট্যান্ড এর নীচের তাকে। কাজেই...

নমন এর মা, নেহা, দারুন scrumptious dishes বানায়। মিষ্টি বানিয়ে সুন্দর প্লেট এ সাজিয়ে ক্লিন wrap এ ঢেকে এনেছিল, সথে একটা বড়ো গ্লাস বাউল ভরা ফল। কিছুতেই ফেরত নিলো না প্লেট বা বাউল। আমি তাই তার সদ্ব্যবহার করলাম অভিনব ভাবে। বীচ কম্বিং করে হ্যান্ডফুল অফ শেলস এন্ড corals এনে ওগুলো ভরে ফেললাম। সংঘর দেওয়া goblet এর পাশে দিব্যি বসে থেকে মিটমিট করে চেয়ে যেনো বলে প্রতি বৃহস্পতিবার অফিস যাওয়ার পথে নেহার সাথে কথা বলতে ভুলো না যেন!

Runu is more of a friend than relative - wife of my nephew's cousin. আপাতত এক ই ক্লায়েন্ট এর অফিস এ কাজে যাই তাই কলিগ ও বটে। বছর দশেক এর পরিচিতি। বিদেশে আত্মীয় বড়ির একদম কাছে পেলে আনন্দ তো দেখে কে! সকল রকম ইভেন্টস এ যাতায়াত, খাওয়া দাওয়া, উপহার এক্সচেঞ্জ। ভাবতে পার, আমায় একটা আস্ত শোকেস কিনতে হলো ওর দেওয়া ডিনার সেট, কাঁচ এর নানা রকম গ্লাস, কাপ, বাটি, ঘটি ইত্যাদি accommodate করতে। Now how can you simply choose to turn a blind eye on such a huge "white elephant in the room" - mocking the true meaning of the phrase 😃! নাতনি ও মা আর দেখাদেখি আমায় কত ছোটখাট গিফট দায়ে - ফোন এর পেছনে আটকে দিলো একটা স্টিকার, Easter দিলো hand-painted কয়েকটা দিন, ছোট্ট 🌈 ইরাসের - এন্ড now they are part of my quotidian days.

শোকেস এর ইন্টিরিয়র টা brighten করতে একটু হলুদ এর টাচ দিয়েছি। পর্ণা র yellow lemon tray, Jay Chen এর সিল্কি ফ্লোডিং ফ্যান, সঞ্চালির Aboriginal পেন্টেড  tray are twinkling from inside the sliding glass doors of that showcase with their cheerful memories. 

আমার সমবয়সী সঙ্গীতা, কলকাতায় মা এর প্রতিবেশী, নিজের হাতে বানিয়ে একটা পুঁথির ক্লাচ ব্যাগ গিফ্ট করেছিল - চোখের আড়াল করা যাবে না। তাই ওটাও ওখানেই রেখেছি, মন এর মা আর দেওয়া কাঁচের ফ্রেমে বাঁধানো সব বাঙালীর পূজ্য রবি ঠাকুরের এর কাছে।  এক টানে Sarovar, Westpac, China, Kolkata র এক রাশ মানুষ মনের এক কাছে প্রতিটি মুহূর্তে। 

তার মাথার ওপর কোন ইউনিট এর লিমিটেড স্পেস এ ফাঁকা থাকে। জিষ্ণু র জন্মদিনে ওর স্কুল এর ছেলেরা Minecraft lamp আর merchs গিফ্ট করেছিল। সেই সব ওই ওপর থেকেই উকি মারে। অমিত দুটো টেবিল ল্যাম্প এর সেট এনেছিল - ওরাও ওই ওপর থেকেই জানান দেয় ওদের প্রেসেন্স।

chi - alzheimer o hoyto haar manbe eder bholate!


ছেলের হোআইট ডেস্ক এ রাখা প্ল্যান্ট টায় আজ ৫ টা ফুল এসেছে - কি ই বা দিই, ৪-৫ দিন বাদে একটু জল। প্রিয়াঙ্কা এনেছিল লাঞ্চ এ এসে। ওর বর আশীষ আর বাচ্চা মেয়ে ক্যান্ডি কে নিয়ে সবাই মিলে দিনটা সুন্দর কেটেছিল। জেঙ্গা ব্লক্স খেলা, ম্যানগ্রোভ Broadwalk এ সানসেট এর সময় হাটা - ও সাইক্লামান এর ফুল গুলো মনে করিয়ে দায়ে স্বচ্ছন্দে। সঙ্গে Dusk এর সেন্টেড ক্যান্ডলস - ও ভালই জানে আমি ওগুলো জ্বালাবো না! কোনো প্রিয় ক্যান্ডেল এ আমি জালাই না, টাই অনেক জমে গেছে। আমি নিজেও ক্যাথেড্রাল ক্যান্ডেল এনে ঘর সাজাই, জ্বালাতে মন করে না মোটেই।


Dusk, Dusk! কেদার আর সুপ্রিয়া ওই স্টোর এর ক্যান্ডেল দিয়েছিল না? সাথে ছোট্ট সোনালী স্ট্যান্ড এ বসানো স্পেকলড কাঁচ এর পাত্র। Unfortunately, the glass container broke, but the stand is sitting on the floor with a pot of four propagating spiderettes in it from my spider plant. 


ওদিকে quinoa টা হয়ে গেলো যে। তিনটে সিটি উঠেছে খানিকক্ষণ হল। 

অদিতির দেওয়া মার্বেল এর mortar and pestle এ কয়েকটা গোল মরিচ এর দানা গুঁড়িয়ে ফেলতেই চটপটে ফুটফুটে ফর্সা বন্ধুটির মুখটা মোর পড়ে নিজের মনেই হাসলাম। কলেজ এর জুনিয়র। একদিন ফোন করে "তুই কোথায়", "তুমি কোথায়" বলতে বলতে জানলাম কলকাতা থেকে এই এত্ত দূর এও ও আমার নেবার - ৮০০ মিটার apart! হুড়মুড়িয়ে কথা বলে সহজে আপন করে নেওয়া মেয়েটি পোয়ারহাউস - দুই মেয়ে কে সুন্দর মানুষ করে, NSW Govt এর সিটি প্ল্যানিং এর কাজ সামলে, দূর্গা পুজো মাতিয়ে রাখে। বর কাজ এর সূত্রে বাইরে থাকলে BMW ছুটিয়ে সব একাই সামলায়। এ হেনো বন্ধু কে কি মনে করাবার জন্য কোনো জিনিস এর প্রয়োজন আছে? না, নেই। কিন্তু গোল মরিচ গুঁড়ো করতে বসলে না করে উপায় কই।

১ টা বাজতে আরো কিছু টা সময় বাকি। তাই ডকুমেন্টেশন কন্টিনিউ করা যাক...

Shradhha's jali candle holder has a dark bronze colour standing starkly in contrast to its light tan inside. It's a pleasure to watch tealight candle flicker and spread a pattern of light beneath near the bottom. She tricked me choosing it from Bed Bath N' Table, asking me with her dancing eyes if I could help her choose a gift for her Kellyville friend. I helped and it landed in my hands soon after! Am I that gullible? No, you don't know Shraddha! She can convince anybody to do anything - a sprightly SoBo (loving epithet she earned for her fashion and lifestyle), who is hard to miss! Holding my newly bought reed diffuser sticks from Dusk, it puffs a refreshing aroma everytime I pass by it - a constant memory tingling gift embodying the curly haired fair young lady's lively smile.  

অনেক শখ করে কদিন ধরে rock art করলাম। বেশ কয়েকটা Thirroul থেকে কুড়িয়ে আনা পাথর রং করার পর মনে হলো ডিসপ্লে করব কেমন করে। And voila! Apurva র দেওয়া large white shell-shaped dish টি খালি কানো রাখি?


Aar aar? R a sab ki aar lekha jaye? Saree jama kapod er shelves theke Sanchali r deoa black dress, Shaon er deoa orhna uki mare to ma r deoa silk nojor taane. Parna r deoa MK r golden fanny bag akhono box ei rekhechi salwar kameez gulo r sathe. Chandrani r gift er bag aar nail polish er bottles gulo or sathe Circular Quay te katano consigned muhurto gulo tene ane. 

আর, আর? আরে সব কি লেখা যায়? শাড়ি জামা কাপড় এর স্ট্যাক থেকে উঁকি মারছে সঞ্চালি আর দেওয়া H&M এর sequined neck ব্ল্যাক ড্রেস, শাওন এর গিফ্ট করা ওড়না, বন্ধুদের ছেলে মেয়ে দের বিয়ের প্রনামী শাড়ি। পর্না ছেলের কাছে ঘুরে আসার সময় US থেকে MK র গোল্ডেন ফ্যানি ব্যাগ এনেছিল আমার জন্য। ওর সাথে কত যে সুন্দর সময় কেটেছে US এতে আর Cairns এ তা ভাবলে মন ভালো হয়ে যায়। এক সাথেই রাখা চন্দ্রাণীর আনা ব্যাগ আর নেইল পলিশের বোতল গুলো ওদের সাথে Circular Quay তে কাটানো consigned মুহূর্ত গুলো রিফ্রেশ করে দিলো।


ব্যাগ এর কথাই যখন হচ্ছে, তখন মনে হলো কত ব্যাগ এ কত কার স্মৃতি জড়িয়ে। অর্পিতার সাথে যোগাযোগ কম, প্রায় নেই, unless we bump upon each other during Pujo. বয়েস এর সাথে অসহিষ্ণুতা বেড়েছে। ভালোবাসলেও কিছু ক্ষেত্রে একটু দুরত্ব বজায় থাকলে কমফোর্টেবল লাগে। তবু আজ বছর দশেক হলো ওর দেওয়া লিপস্টিক আমার রোজকার ব্যবহার এর ব্যাগ এর একটি পকেট এ পড়ে আছে। যেমন থাকে Lavie র পীচ রঙ এর হ্যান্ডব্যাগ এ অনু, মোনা আরও দেওয়া হার আর earrings - Hyderabad থেকে চলে আসার আগে আগে ওরা দিয়েছিল তাই Lavie র ব্যাগ এই রয়ে গেছে। 

 

এই "স্মৃতি" ই সেই শব্দ! It deepens with age and so does my bond with the one and only স্মৃতি দি!


আর যারা মিষ্টি আনে? খেলাম আর ভুলে গেলাম? মোটেই না। এই তো সেদিন Sasmita, a connissure of sweets and cakes, Pure Desi থেকে অসাধারণ কালাকান্দ আনল। লিপ স্ম্যাক করে, বক্স টা ধুয়ে পরিপাটি করে তুলে রাখলাম sundry of items store করতে। বক্স টা thin golden elastic thread দিয়ে টাই করা ছিল - ওইটা রেখেছি বাড়ন্ত গাছগুলো বাঁধব বলে।

শুধু মিষ্টি কেনো, গতবার স্কুল এর বন্ধুরা, Sarovar এর বন্ধুরা ট্রিট দিলো; পোস্ট ডিনার হৈ হৈ করে dessert খাওয়া, চা খাওয়া টা ভুললেই হলো আর কি!!!

ছেলে, বর, বাবা, মা প্রায় এ ভালবেসে কত কিছুই দিয়ে থাকে। এই পোস্ট সেইসব ধরা মুশকিল। এই পোস্ট ত ডেডিকেটেড টু বন্ধু, তাও যেগুলো চোখের সামনে প্রতিদিন দেখি ঘরময় ছড়ানো সেই ছড়িয়ে পড়া মুক্ত দানা র মত।

Good morning মেসেজ এ, ব্লগ লেখা ও শেয়ার করার মাঝে, গান এর মাঝে, প্রতিনিয়ত যে camaraderie শুপ্ত থাকে, সবটা লিখতে বসলে উপন্যাস, tome; তাই আজ এ টুকুই। 

যাই, quinoa টা নামিয়ে সার্ভ করি। শুধু স্মৃতি তে তো পেট ভরবে না!


Comments

Popular Posts